Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

বাংলাদেশ শিপিংয়ের আয় কমেছে

প্রকাশিত হয়েছে: মে ১০, ২০২৬ , ১২:২২ অপরাহ্ণ | আপডেট: মে ১০, ২০২৬, ১২:২২ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ শিপিং কর্পোরেশন গত ৩১ মার্চ, ২০২৬ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২৬-মার্চ’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানিটির আয় কমেছে।

ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ১৮ পয়সা এবং গত হিসাববছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ৪ টাকা ৯৫ পয়সা।

অন্যদিকে হিসাববছরের তিন প্রান্তিকে (জুলাই’২৪-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৩ টাকা ১১ পয়সা এবং গত হিসাববছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ১৪ টাকা ৩৮ পয়সা। গত ৩১ মার্চ, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১১৫ টাকা ৪৫ পয়সা।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)