Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

বাংলাদেশ ব্যাংক সাড়ে ৪ কোটি ডলার কিনল

প্রকাশিত হয়েছে: মে ১২, ২০২৬ , ৪:২৪ অপরাহ্ণ | আপডেট: মে ১২, ২০২৬, ৪:২৪ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে ডলার কেনার ধারাবাহিকতায় এবার একটি ব্যাংক থেকেই সাড়ে ৪ কোটি ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। সোমবার প্রতি ডলার ১২২ টাকা ৭৫ পয়সা দরে এ পরিমাণ ডলার কেনা হয়েছে। এ নিয়ে কেন্দ্রীয় ব্যাংক চলতি মাসে সাড়ে ১২ কোটি ডলার এবং চলতি অর্থবছরে এ পর্যন্ত মোট ৫ দশমিক ৭৯ বিলিয়ন ডলার কিনেছে বাজার থেকে।

বৃহস্পতিবার আকু বিল পরিশোধের পর নতুন করে সোমবার ডলার কেনায় দিনশেষে বাংলাদেশ ব্যাংকে রাখা বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ২৯ দশমিক ৫৬ বিলিয়ন ডলারে।

কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বিপিএম৬ পদ্ধতিতে এ পরিমাণ রিজার্ভ থাকার তথ্য দিয়ে বলেন, গ্রস হিসাবে এ পরিমাণ দাঁড়িয়েছে ৩৪ দশমিক ২২ বিলিয়ন ডলার।

গত বৃহস্পতিবার এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) দেনা বাবদ এক দশমিক ৫১ বিলিয়ন ডলার পরিশোধ করার পরে রিজার্ভ কমে হয় ২৯ দশমিক ৪৭ বিলিয়ন ডলরা।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)