Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা

প্রকাশিত হয়েছে: মে ১৩, ২০২৬ , ১১:৪৭ পূর্বাহ্ণ | আপডেট: মে ১৩, ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

পূরবী জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি গত ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ লভ্যাংশ দেবে। মঙ্গলবার, ১২ মে অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর লভ্যাংশ সংক্রান্ত এ সিদ্ধান্ত নেয়া হয়।

কোম্পানি সূত্রে জানা গেছে, নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০২৫ সালে কোম্পানিটির শেয়ারপ্রতি ১ টাকা ২১ পয়সা আয় হয়েছে এবং আগের বছর শেয়ারপ্রতি ১ টাকা ৫৪ পয়সা আয় হয়েছিল।

সর্বশেষ বছরে শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো ছিল ১ টাকা ৩৯ পয়সা এবং যা আগের বছর ১ টাকা ৫৫ পয়সা ছিল। গত ৩১ ডিসেম্বর, ২০২৫ কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৪ টাকা ২৯ পয়সা।

আগামী ৩০ আগস্ট বেলা ১২টায় ডিজিটাল প্ল্যাটফরমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং ২৫ জুন রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)