আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ঋণ সহায়তার ক্ষেত্রে যে সব শর্ত দিচ্ছে, তার সবগুলো দেশের অর্থনীতি ও জনগণের জন্য উপযোগী নয় বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার, ১১ মে রাতে রাজধানীর শেরাটন হোটেলে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, নির্বাচিত সরকার হিসেবে জনগণের কাছে সরকারের দায়বদ্ধতা রয়েছে। তাই উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর সব পরামর্শ বা শর্ত হুবহু বাস্তবায়ন করা সম্ভব নয়। সরকারের নীতিনির্ধারণ ও সংস্কার কার্যক্রম নির্বাচনী ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিচালিত হবে। প্রয়োজন হলে সরকার নীতিতে সংশোধন আনবে, তবে তা ইশতেহারের সীমার মধ্যেই থাকবে।
তিনি আরও বলেন, অনেক জায়গায় আইএমএফের সঙ্গে মতপার্থক্য হচ্ছে। কারণ আইএমএফ যে শর্ত দিচ্ছে, তা আমার অর্থনীতির জন্য উপযোগী নয়, আমার জনগণের জন্যও উপযোগী নয়।
তিনি আরও বলেন, সরকারের নির্বাচনী অঙ্গীকারের সঙ্গে বেশির ভাগ উন্নয়ন অংশীদারের নীতিগত মিল রয়েছে। সেই সমন্বয়ের ভিত্তিতেই সরকার অর্থনৈতিক নীতি ও সংস্কার কার্যক্রম এগিয়ে নিচ্ছে।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)