Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

পূবালী ব্যাংকের আয় সামান্য বাড়ল

প্রকাশিত হয়েছে: মে ১৪, ২০২৬ , ১১:৩৪ পূর্বাহ্ণ | আপডেট: মে ১৪, ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

পূবালী ব্যাংক পিএলসি গত ৩১ মার্চ, ২০২৬ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৬-মার্চ’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।বুধবার, ১৩ মে অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের বৈঠকে প্রতিবেদন পর্যালোচনার পর তা প্রকাশ করা হয়।

ব্যাংক সূত্রে জানা গেছে, ব্যাংকটির শেয়ারপ্রতি ১ টাকা ৭২ পয়সা আয় (ইপিএস) হয়েছেেএবং গত বছর একই সময়ে শেয়ার প্রতি ১ টাকা ৪২ পয়সা আয় হয়েছিল। কোম্পানিটির শেয়ারপ্রতি ক্যাশফ্লো ছিল ১৭ টাকা এবং যা আগের বছর একই সময়ে ছিল ১৭ টাকা ৬৮ পয়সা। কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৫৭ টাকা ৭৭ পয়সা।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)