এনসিসি ব্যাংক পিএলসি গত ৩১ মার্চ, ২০২৬ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। বুধবার, ১৪ মে অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের বৈঠকে প্রতিবেদন পর্যালোচনার পর তা প্রকাশ করা হয়।
কোম্পানি সূত্রে জানা গেছে, ব্যাংকটির শেয়ারপ্রতি আয় (EPS) হয়েছে ১ টাকা ১১ পয়সা এবং গত বছর একই সময়ে ব্যাংকটির ইপিএস হয়েছিল ৯৪ পয়সা (রিস্টেটেড)। গত ৩১ মার্চ, ২০২৬ তারিখে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য ছিল ২৮ টাকা ৪১ পয়সা।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)