Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

ব্র্যাক ব্যাংকের ৫০০ কোটি টাকার তহবিল জোগাড়ে রেকর্ড

প্রকাশিত হয়েছে: মে ১৭, ২০২৬ , ৬:১৬ অপরাহ্ণ | আপডেট: মে ১৭, ২০২৬, ৬:১৬ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

দেশের ইতিহাসে সবচেয়ে বড় অঙ্কের রিডিমেবল প্রেফারেন্স শেয়ার ব্যবস্থাপনার নতুন রেকর্ড তৈরি করেছে ব্র্যাক ব্যাংক। সম্প্রতি ব্যাংকটি ইউনাইটেড গ্রুপের প্রতিষ্ঠান ইউনাইটেড ময়মনসিংহ পাওয়ার লিমিটেডের জন্য ৫০০ কোটি টাকার নন-কনভার্টিবল, কিউমিলেটিভ ও সম্পূর্ণ রিডিমেবল প্রেফারেন্স শেয়ারের মাধ্যমে তহবিল সংগ্রহ করেছে।

ব্র্যাক ব্যাংক জানিয়েছে, গত ১৩ মে ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে এ বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হয়। পুরো লেনদেন প্রক্রিয়ার লিড অ্যারেঞ্জার হিসেবে দায়িত্ব পালন করে ব্র্যাক ব্যাংক। সিটি ব্যাংক এবং উত্তরা ব্যাংক এতে অংশ নেয়।

পাঁচ বছর মেয়াদি এ তহবিল ডিজাইন করা হয়েছে শেয়ার ইস্যুকারী ও বিনিয়োগকারীদের দীর্ঘমেয়াদি স্বার্থকে অগ্রাধিকার দিয়ে। এই অর্থ ইউনাইটেড গ্রুপের নতুন উন্নয়নমূলক কাজ এবং ব্যবসা সম্প্রসারণের উদ্যোগে ব্যবহার করা হবে।

অনুষ্ঠানে ইউনাইটেড গ্রুপের চেয়ারম্যান মঈনউদ্দিন হাসান রশীদ বলেন, বৈশ্বিক অর্থনৈতিক ধাক্কা সামলাতে এবং দেশের শিল্পের চাকা সচল রাখতে স্থানীয় ব্যাংকগুলোর সহযোগিতা ও উদ্ভাবনী ফাইন্যান্সিয়াল সল্যুশন খুবই জরুরি।

ব্র্যাক ব্যাংকের এমডি অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান বলেন, এই ঐতিহাসিক লেনদেন বাংলাদেশের পুঁজিবাজারের ক্রমবর্ধমান পরিপক্বতা এবং বড় ও জটিল অর্থায়নের কাঠামো তৈরিতে ব্র্যাক ব্যাংকের সক্ষমতাকেই প্রমাণ করে। অনুষ্ঠানে উত্তরা ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মো. আবুল হাশেমসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)