Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

বিআইসিএম’র চলতি অর্থবছরের ইনোভেশন প্রদর্শনী

প্রকাশিত হয়েছে: মে ১৯, ২০২৬ , ৭:২৭ অপরাহ্ণ | আপডেট: মে ১৯, ২০২৬, ৭:২৭ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম)-এর ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন কর্মপরিকল্পনা ২০২৫-২৬ বাস্তবায়নের লক্ষ্যে উদ্ভাবনী ধারণাসমূহ নিয়ে ইনোভেশন প্রদর্শনী (শোকেসিং) মঙ্গলবার, ১৯ মে বিকেল ৪ ঘটিকায় ইন্সটিটিউটের মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হয়েছে।

প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

প্রদর্শনী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআইসিএম-এর নির্বাহী প্রেসিডেন্ট ওয়াজিদ হাসান শাহ। ইন্সটিটিউটের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক শ্রাবনীকা চাকমার সঞ্চালনায় অনুষ্ঠানে বিআইসিএম কর্তৃক গৃহীত উদ্ভাবনী ধারণাসমূহের উপস্থাপনা পেশ করেন ইন্সটিটিউটের প্রভাষক ফাইমা আক্তার ও প্রভাষক গৌরব রায়। এ সময় বিআইসিএম-এর ইনোভেশন অফিসার ও পরিচালক (প্রশাসন ও অর্থ) নাজমুছ সালেহীনসহ ইন্সটিটিউটের ইনোভেশন কমিটির সদস্যবৃন্দ ও অন্যান্য কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

ইনোভেশন প্রদর্শনী অনুষ্ঠানে বিআইসিএম কর্তৃক এই অর্থ বছরে বাস্তবায়িত ২টি উদ্ভাবনী ধারণা প্রদর্শন করা হয়, যার মধ্য থেকে “ই-সার্টিফিকেট নাম্বারিং এন্ড ইস্যুয়েন্স” শ্রেষ্ঠ উদ্ভাবন হিসেবে নির্বাচিত হয়।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)