Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

লংকাবাংলা সিকিউরিটিজ লভ্যাংশ দেবে না

প্রকাশিত হয়েছে: মে ২০, ২০২৬ , ৬:২৯ অপরাহ্ণ | আপডেট: মে ২০, ২০২৬, ৬:২৯ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেডের পর্ষদ ২০২৫ হিসাব বছরের জন্য বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার, ১৯ মে অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় আলোচিত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি এ সিদ্ধান্ত নেয়া হয়। বুধবার, ২০ মে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এটবি প্ল্যাটফর্মের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ হিসাব বছরে প্রতিষ্ঠানটির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৫০ পয়সা এবং আগের বছর যা ছিল ৪৩ পয়সা। অর্থাৎ মুনাফায় কিছুটা উন্নতি হয়েছে। আগের বছরেও প্রতিষ্ঠানটি বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি।

এদিকে গত ৩১ ডিসেম্বর শেষে প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) বেড়ে দাঁড়িয়েছে ১৬ টাকা ৯১ পয়সা এবং যা আগের বছর ছিল ১৬ টাকা ১১ পয়সা। তবে গত হিসাব বছরে প্রতিষ্ঠানটিতে নগদ অর্থপ্রবাহে চাপের ইঙ্গিত মিলেছে। ২০২৫ সালে সমন্বিত শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) কমে হয়েছে ৬১ পয়সা এবং যা আগের বছর ছিল ১ টাকা ৪৫ পয়সা। অর্থাৎ কার্যক্রম থেকে নগদ অর্থ আহরণ উল্লেখযোগ্যভাবে কমেছে।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৩ জুলাই বেলা ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে এবং রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৮ জুন।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)