ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে বুধবার, ২০ মে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসি বা এনসিসি ব্যাংক। এদিন ডিএসইতে কোম্পানিটির ৪২ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল রংপুর ডেইরী অ্যান্ড ফুড প্রোডাক্টস লিমিটেড। কোম্পানিটির ২৮ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ২৫ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে টেকনো ড্রাগ লিমিটেড।
এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- মীর আক্তার হোসেন, ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস, এশিয়াটিক ল্যাবরেটরিজ, প্রভাতী ইন্স্যুরেন্স, ব্র্যাক ব্যাংক, নাভানা ফার্মাসিউটিক্যালস পিএলসি ও বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)