Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

দেশ জেনারেলের লভ্যাংশ ঘোষণা

প্রকাশিত হয়েছে: মে ২১, ২০২৬ , ১২:২৯ অপরাহ্ণ | আপডেট: মে ২১, ২০২৬, ১২:২৯ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

দেশ জেনারেল ইন্স্যুরেন্স পিএলসি গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ২ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। বুধবার, ২০ মে অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর লভ্যাংশ সংক্রান্ত এ সিদ্ধান্ত নেয়া হয়।

কোম্পানি সূত্রে জানা গেছে, নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০২৫ সালে কোম্পানিটির শেয়ারপ্রতি ১৬ পয়সা আয় হয়েছে এবং আগের বছর শেয়ারপ্রতি ৪০ পয়সা লোকসান হয়েছিল।সর্বশেষ বছরে শেয়া  প্রতি ক্যাশ ফ্লো ছিল মাইনাস ১০ পয়সা এবং যা আগের বছর মাইনাস ২৮ পয়সা ছিল।কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১১ টাকা ৩৫ পয়সা।

আগামী ৯ সেপ্টেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং ৭ জুলাই রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)