ন্যাশনাল টি লিমিটেড গত ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত জানিয়েছে। কোম্পানিটি শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেবে না। বুধবার, ২০ মে অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর লভ্যাংশ সংক্রান্ত এ সিদ্ধান্ত নেয়া হয়।
কোম্পানি সূত্রে জানা গেছে, কোম্পানিটির শেয়ারপ্রতি ১৫৮ টাকা ৫৩ পয়সা লোকসান হয়েছে এবং আগের বছর শেয়ারপ্রতি ১০৭ টাকা ৪৯ পয়সা লোকসান হয়েছিল। কোম্পানিটির শেয়ারপ্রতি ক্যাশফ্লো ছিল মাইনাস ৯২ টাকা ৮৯ পয়সা এবং যা আগের বছর ছিল মাইনাস ১২৬ টাকা ১৮ পয়সা।কোম্পানিটির শেয়ারপ্রতি নিট দায় ছিল ১৪৪ টাকা ৯৭ পয়সা।
আগামী ১৬ জুলাই কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং ১৭ জুন রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)