Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

ট্রাস্ট ব্যাংকের লভ্যাংশ বিতরণের বিএসইসির অনুমোদন

প্রকাশিত হয়েছে: মে ২১, ২০২৬ , ১:১২ অপরাহ্ণ | আপডেট: মে ২১, ২০২৬, ১:১৩ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

ট্রাস্ট ব্যাংক পিএলসির ঘোষিত বোনাস লভ্যাংশে সম্মতি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গত ৩০ এপ্রিল অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে জানা গেছে, নিয়ম অনুযায়ী, ট্রাস্ট ব্যাংক আবেদন করলে ২০ মে বিএসইসি তাতে অনুমোদন দেয়। অনুমোদনের প্রেক্ষিতে বোনাস শেয়ার পাওয়ার যোগ্যতা নির্ধারণে রেকর্ড তারিখ নির্ধারণ করেছে আগামী ১১ জুন।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)