Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

বার্জার পেইন্টসের নগদ লভ্যাংশের ঘোষণা

প্রকাশিত হয়েছে: জুন ১৫, ২০২৬ , ৮:২২ অপরাহ্ণ | আপডেট: জুন ১৫, ২০২৬, ৮:২৩ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড ২০২৫-২৬ হিসাববছরের জন্য শেয়ারহোল্ডারদের ৫২৫ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার ঘোষণা দিয়েছে। সোমবার, ১৫ জুন অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় ৩১ মার্চ ২০২৬ সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এ লভ্যাংশ অনুমোদন করা হয়।

কোম্পানি সূত্রে জানা গেছে, আলোচিত হিসাববছরে বার্জারের সমন্বিত শেয়ারপ্রতি আয় (কনসোলিডেটেড ইপিএস) দাঁড়িয়েছে ৭৬ টাকা ৮৩ পয়সা এবং আগের হিসাববছরে ছিল ৭১ টাকা ২০ পয়সা। ফলে কোম্পানিটির মুনাফায় ইতিবাচক প্রবৃদ্ধি লক্ষ্য করা গেছে। কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৪০০ টাকা ২৪ পয়সা।

আগামী ২৪ আগস্ট ডিজিটাল প্ল্যাটফর্মে কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং আগামী ৭ জুলাই রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)