চার কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে। কোম্পানি চারটি হলো- ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স পিএলসি, প্রাইম ব্যাংক পিএলসি, ইস্টার্ন ব্যাংক পিএলসি এবং সিটি ব্যাংক পিএলসি। কোম্পানিগুলো ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং রেটিং প্রদানের তারিখ পর্যন্ত অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত ও গুণগত তথ্য অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে পাওয়া তথ্য নিচে-
ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স: ক্রেডিট রেটিং নির্ণয় করেছে আর্গাস ক্রেডিট রেটিং সার্ভিসেস লিমিটেড (এসিআরএসএল)। কোম্পানিটির দীর্ঘমেয়াদী ‘এএএ’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-১’ রেটিং হয়েছে।
প্রাইম ব্যাংক: ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অফ বাংলাদেশ লিমিটেড (সিআরএবি)। কোম্পানিটির দীর্ঘমেয়াদী ‘এএএ’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-১’ রেটিং হয়েছে।
ইস্টার্ন ব্যাংক: ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অফ বাংলাদেশ লিমিটেড (সিআরএবি)। কোম্পানিটির দীর্ঘমেয়াদী ‘এএএ’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-১’ রেটিং হয়েছে।
সিটি ব্যাংক: ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অফ বাংলাদেশ লিমিটেড (সিআরএবি)। কোম্পানিটির দীর্ঘমেয়াদী ‘এএএ’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-১’ রেটিং হয়েছে।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)