Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

প্রাইম ব্যাংকের ১ কোটি ১৭ লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা

প্রকাশিত হয়েছে: জুন ১৭, ২০২৬ , ৮:৫৯ অপরাহ্ণ | আপডেট: জুন ১৭, ২০২৬, ৮:৫৯ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

প্রাইম ব্যাংক পিএলসির একাধিক পরিচালক, উদ্যোক্তা পরিচালক এবং কর্পোরেট পরিচালক শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। ব্যাংকটির পরিচালক মি. আজম জে. চৌধুরী ৯ লাখ ৯০ হাজার ৩১৯টি শেয়ার কেনার আগ্রহ প্রকাশ করেছেন।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, কর্পোরেট পরিচালক ইসি হোল্ডিংস লিমিটেড ১১ লাখ ৬০ হাজার ৫০৭টি শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছে। উদ্যোক্তা পরিচালক কাজী সিরাজুল ইসলাম ৯ লাখ ৭১ হাজার ৭৯৭টি শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন।

একইভাবে উদ্যোক্তা পরিচালক মো. শাহাদাত হোসেন ৯ লাখ ৭১ হাজার ৫৮২টি শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। কর্পোরেট পরিচালক এমজেএল বাংলাদেশ পিএলসি ১৯ লাখ ৪৬ হাজার ৫৭২টি শেয়ার ক্রেয়ের ঘোষণা দিয়েছে।

কর্পোরেট পরিচালক ইউনিগ্লোরি সাইকেল ইন্ডাস্ট্রিজ লিমিটেড ৯ লাখ ৭৮ হাজার ৫৯০টি শেয়ার ক্রয় করবেন।

ব্যাংকটির পরিচালক তানভীর এ. চৌধুরী ৯ লাখ ৭০ হাজার ৯৭৩টি শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন।

এছাড়া পরিচালক মো. নাফিস সিকদার ১২ লাখ ১৭ হাজার ৩৮৬টি শেয়ার এবং পরিচালক এস. এম. তামজিদ ৯ লাখ ৭১ হাজার ১৪০টি শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন।

পরিচালক, উদ্যোক্তা পরিচালক ও কর্পোরেট পরিচালক মোট ১ কোটি ১৭ লাখ ৭৮ হাজার ৮৬৬টি শেয়ার ক্রয় করবে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)