Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

এমটিবির উপ-ব্যবস্থাপনা পরিচালক হলেন মোহাম্মদ মামুন ফারুক

প্রকাশিত হয়েছে: জুন ২১, ২০২৬ , ১:৪৩ অপরাহ্ণ | আপডেট: জুন ২১, ২০২৬, ১:৪৪ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

মোহাম্মদ মামুন ফারুক সম্প্রতি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর) পদে পদোন্নতি পেয়েছেন। নতুন দায়িত্বে তিনি ব্যাংকের হোলসেল ব্যাংকিং ডিভিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। এ পদে থেকে তিনি ব্যাংকের সামগ্রিক হোলসেল ব্যাংকিং কার্যক্রম, করপোরেট সম্পর্ক ব্যবস্থাপনা এবং কৌশলগত ব্যবসায়িক প্রবৃদ্ধির নেতৃত্ব ও তদারকি করবেন।

মোহাম্মদ মামুন ফারুক আর্থিক সেবা খাতে ২৬ বছরেরও বেশি অভিজ্ঞতাসম্পন্ন একজন পেশাদার ব্যাংকার। তিনি ১৯৯৯ সালের ডিসেম্বরে দ্য সিটি ব্যাংক পিএলসিতে প্রবেশনারি অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন। পরে ২০১০ সালে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসিতে যোগ দেন

দীর্ঘ কর্মজীবনে তিনি ব্রাঞ্চ ব্যাংকিং, ট্রেড অপারেশনস এবং রিলেশনশিপ ব্যাংকিংসহ ব্যাংকিংয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। বিশেষ করে বিগত ১৮ বছর ধরে করপোরেট ব্যাংকিং খাতে ব্যবসা সম্প্রসারণ, গুরুত্বপূর্ণ করপোরেট গ্রাহকদের সঙ্গে সম্পর্ক উন্নয়ন এবং কৌশলগত ব্যবসায়িক প্রবৃদ্ধি অর্জনে তিনি উল্লেখযোগ্য নেতৃত্ব দিয়ে আসছেন।

বর্তমান দায়িত্বে অধিষ্ঠিত হওয়ার আগে তিনি এমটিবির হোলসেল ব্যাংকিং ডিভিশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ নেতৃত্বস্থানীয় পদে দায়িত্ব পালন করেছেন। তার পেশাদারিত্ব, নিষ্ঠা, নেতৃত্বগুণ এবং ব্যবসায়িক দূরদর্শিতা ব্যাংকের করপোরেট ও হোলসেল ব্যাংকিং কার্যক্রমকে আরও শক্তিশালী ও সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)