Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

সিঙ্গার ও ইসলামিক ফাইন্যান্সের কমল মুনাফা

প্রকাশিত হয়েছে: জুলাই ১৯, ২০২২ , ৪:১৬ অপরাহ্ণ | আপডেট: জুলাই ১৯, ২০২২, ৫:২৮ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: প্রকৌশল খাতের কোম্পানি সিঙ্গার বাংলাদেশ লিমিটেড ও আর্থিক খাতের প্রতিষ্ঠান ইসলামিক ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের মুনাফা কমেছে। ৩০ জুন, ২০২২ এর সমাপ্ত হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল/২২-জুন/২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করলে এ তথ্য জানা যায়।

আর্থিক প্রতিবেদন কোম্পানি দুটির মঙ্গলবার (১৯ জুলাই/২০২২) পরিচালনা পর্ষদের বৈঠকে পর্যালোচনা ও অনুমোদনের পর প্রকাশ করা হয়।

সিঙ্গারের তথ্য অনুযায়ী, চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ শেয়ার প্রতি ১ টাকা ৪০ পয়সা (Consolidated EPS) আয় কমে হয়েছে। যা গত বছর একই সময় ছিল ২ টাকা ৮৯ পয়সা।

আবার, প্রথম দুই প্রান্তিক অর্থাৎ, (জানুয়ারি/২২-জুন/২২ পর্যন্ত ৬ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় হয়েছে ২ টাকা  ৩১ পয়সা। -যা ৪ টাকা ৬৯ পয়সা ছিল গত বছরের একই সময়ে।

পুঁজিবাজারে ১৯৮৩ সালে তালিকাভূক্ত সিঙ্গারের শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য বা এনএভিপিএস ৩০ জুন/২০২২ তারিখে সমন্বিতভাবে ছিল ৪০ টাকা ৩৮ পয়সা।

ইসলামিক ফাইন্যান্সের প্রদত্ত তথ্যে জানা যায়, চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) কমে হয়েছে ৩২ পয়সা। যা গত বছর একই সময় ছিল ৩৪ পয়সা।

আবার, প্রথম দুই প্রান্তিক অর্থাৎ, (জানুয়ারি/২২-জুন/২২ পর্যন্ত ৬ মাসে এ  প্রতিষ্ঠানের শেয়ার প্রতি আয় হয়েছে ৬২ পয়সা। -যা গত বছর একই সময় ছিল  ৭৪ পয়সা।

পুঁজিবাজারে ২০০৫ সালে তালিকাভূক্ত ইসলামিক ফাইন্যান্সের শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য বা এনএভিপিএস ৩০ জুন/২০২২ তারিখে ছিল ১৪ টাকা ৮৮ পয়সা।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)