Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা

প্রকাশিত হয়েছে: জুন ২২, ২০২৬ , ৭:৩২ অপরাহ্ণ | আপডেট: জুন ২২, ২০২৬, ৭:৩২ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ২৫ শতাংশ (১৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস) লভ্যাংশ দেবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, রবিবার, ২১ জুন অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর লভ্যাংশের এই সিদ্ধান্ত নেয়া হয়

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ১৩ আগস্ট এবং ১৪ জুলাই রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)