Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

ন্যাশনাল হাউজিংয়ের নগদ লভ্যাংশ ঘোষণা

প্রকাশিত হয়েছে: জুন ২৩, ২০২৬ , ১০:৫৬ অপরাহ্ণ | আপডেট: জুন ২৩, ২০২৬, ১০:৫৬ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স পিএলসি ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। মঙ্গলবার, ২৩ জুন অনুষ্ঠিত কোম্পানি পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেয়া হয়।

কোম্পানি সূত্রে জানা গেছে, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৭৪ পয়সা এবং আগের বছর শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছিল ২ পয়সা। গত বছর কোম্পানিটির শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো ছিল ৬ টাকা ৮৯ পয়সা এবং আগের বছর ক্যাশ ফ্লো ছিল মাইনাস ১৯ টাকা ৭০ পয়সা। কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৭ টাকা ৬ পয়সা।

আগামী ১৫ সেপ্টেম্বর, দুপুর ১২টায় হাইব্রিড পদ্ধতিতে ডিজিটাল প্ল্যাটফরমের বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং ২৩ জুলাই রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)