Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

বেক্সিমকো ফার্মার নগদ লভ্যাংশ ঘোষণা

প্রকাশিত হয়েছে: জুন ২৩, ২০২৬ , ১১:০৫ অপরাহ্ণ | আপডেট: জুন ২৩, ২০২৬, ১১:০৫ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসি গত ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ৪৭ দশমিক ৫০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। গত বছর কোম্পানিটি ৪৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। মঙ্গলবার, ২৩ জুন অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর লভ্যাংশ সংক্রান্ত এ সিদ্ধান্ত নেয়া হয়।

কোম্পানি সূত্রে জানা গেছে, সর্বশেষ বছরে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৫ টাকা ৫৬ পয়সা এবং আগের বছর শেয়ারপ্রতি ১৩  টাকা ৭ পয়সা আয় হয়েছিল। বছরের ব্যাবধানে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় বেড়েছে প্রায় ১৯ শতাংশ।

সর্বশেষ বছরে বেক্সিমকো ফার্মার শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো ছিল ১৬ টাকা ১৯ পয়সা এবং যা আগের বছর ১৮ টাকা ৭৫ পয়সা ছিল। গত ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ছিল ১১৯ টাকা ৪ পয়সা।

কোম্পানিটি বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠানের তারিখ চূড়ান্ত করেনি। হাইকোর্টের অনুমোদনসাপেক্ষে তা চূড়ান্ত করা হবে। তবে লভ্যাংশ পাওয়ার যোগ্যতা নির্ধারণে রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২ আগস্ট ।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)