Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

ডিএসইতে নিম্নমূখী লেনদেন চলছে বুধবার

প্রকাশিত হয়েছে: জুন ২৪, ২০২৬ , ১১:৫৭ পূর্বাহ্ণ | আপডেট: জুন ২৪, ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

দেশের প্রধান পুঁজিরবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনের মধ্য দিয়ে বুধবার, ২৪ জুন লেনদেন চলছে। এদিন ডিএসইর লেনদেন শুরুর প্রথম এক ঘণ্টায় অর্থাৎ বেলা ১১ টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ৬ দশমিক ১২ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৫৯৯ পয়েন্টে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে জানা গেছে, অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ সূচক ৩ দশমিক ০২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১৩৬ পয়েন্টে এবং ‘ডিএস৩০’ সূচক ৪ দশমিক ৪৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১২২ পয়েন্টে।

এসময় টাকার অংকে লেনদেন হয়েছে ২৪১ কোটি ০৬ লাখ টাকা। এসময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৪৬টি, কমেছে ১৪৭টি এবং অপরিবর্তিত রয়েছে ৯২টি কোম্পানির শেয়ারের।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)