ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ৪৩তম বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পূর্বঘোষিত ২৮ জুনের পরিবর্তে আগামী ১৬ সেপ্টেম্বর সকাল ১০টায় সভাটি অনুষ্ঠিত হবে।
বুধবার, ২৪ জুন অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় এজিএমের সময়সূচি পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়।
ইসলামী ব্যাংক সূত্রে জানা গেছে, অনাকাঙ্ক্ষিত কিছু পরিস্থিতির কারণে নির্ধারিত সময়ে এজিএম আয়োজন করা সম্ভব হচ্ছে না। এ কারণে পরিস্থিতি বিবেচনায় সভার জন্য নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। তবে এ সিদ্ধান্ত বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের অনুমোদন সাপেক্ষে কার্যকর হবে।
গত ২৯ এপ্রিল অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় ২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি ৪৩তম বার্ষিক সাধারণ সভার তারিখ নির্ধারণ করা হয়েছিল। সে অনুযায়ী প্রথমে ২৫ জুন সভা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে তারিখ পরিবর্তন করে ২৮ জুন নির্ধারণ করা হয়েছিল।
সর্বশেষ সিদ্ধান্তের মাধ্যমে দ্বিতীয়বারের মতো এজিএমের তারিখ পরিবর্তন করা হলো। তবে সভাস্থল অপরিবর্তিত রয়েছে। রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)