Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

এনসিসি ব্যাংকের লভ্যাংশ অনুমোদন

প্রকাশিত হয়েছে: জুন ২৪, ২০২৬ , ৮:৪১ অপরাহ্ণ | আপডেট: জুন ২৪, ২০২৬, ৮:৪১ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসি.-এর ৪১তম বার্ষিক সাধারণ সভায় ২০২৫ সালের জন্য ২১ শতাংশ (১৭ শতাংশ নগদ + ৪ শতাংশ স্টক) লভ্যাংশ অনুমোদন করা হয়েছে। বুধবার, ২৪ জুন ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত সভায় ব্যাংকের চেয়ারম্যান মোঃ নূরুন নেওয়াজ সভাপতিত্ব করেন।

ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

সভায় ভাইস-চেয়ারম্যান আবদুস সালাম, পরিচালক ও প্রাক্তন চেয়ারম্যান আমজাদুল ফেরদৌস চৌধুরী, পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারম্যান খায়রুল আলম চাকলাদার, পরিচালক মোঃ মঈনুদ্দিন, পরিচালক মোহাম্মদ সাজ্জাদ উন নেওয়াজ, পরিচালক ও প্রাক্তন ভাইস-চেয়ারম্যান তানজিনা আলী, পরিচালকবৃন্দ সৈয়দ আসিফ নিজাম উদ্দীন, শামিমা নেওয়াজ, মোরশেদুল আলম চাকলাদার, নাহিদ বানু, স্বতন্ত্র পরিচালক মীর সাজেদ উল বাসার এফসিএ এবং স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান মোঃ আমিরুল ইসলাম এফসিএ, এফসিএস ডিজিটাল প্ল্যাটফর্মে সংযুক্ত হন। এসময় ব্যাংকের শেয়ারহোল্ডারগণ অনলাইনে যোগ দেন এবং ভোটাধিকার প্রয়োগ করেন।

এছাড়া ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম. খোরশেদ আলম, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাকির আনাম, মোহাম্মদ মিজানুর রহমান ও মোঃ হাবিবুর রহমান এবং কোম্পানি সচিব (চলতি দায়িত্ব) মোঃ নজরুল ইসলাম চৌধুরী এফসিএস সভায় উপস্থিত ছিলেন।

সভায় ২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের নিরীক্ষিত হিসাব, পরিচালনা পর্ষদের বার্ষিক প্রতিবেদন এবং বহিঃনিরীক্ষকদের প্রতিবেদন উত্থাপিত ও সংখ্যাগরিষ্ঠ ভোটে গৃহীত হয়।

সভাপতির বক্তব্যে ব্যাংকের চেয়ারম্যান মোঃ নূরুন নেওয়াজ বলেন, বৈশ্বিক ও দেশীয় অর্থনৈতিক চ্যালেঞ্জ সত্ত্বেও এনসিসি ব্যাংক ২০২৫ সালে অসাধারণ স্থিতিশীলতা ও কৌশলগত অগ্রগতি অর্জন করেছে। তিনি উল্লেখ করেন, বিভিন্ন আর্থিক সূচক এবং বাংলাদেশ ব্যাংক কর্তৃক নির্ধারিত মানদণ্ড সফলভাবে পূরণের মাধ্যমে এনসিসি ব্যাংক দেশের শীর্ষ ১০টি টেকসই ব্যাংকের তালিকায় স্থান লাভ করেছে, যা ব্যাংকের শক্তিশালী আর্থিক ভিত্তি, সুশাসন এবং টেকসই উন্নয়নের প্রতি অঙ্গীকারের স্বীকৃতি।

ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন অংশগ্রহণকারী শেয়ারহোল্ডারদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন।

তিনি বলেন, ৩৩ বছরের পথচলায় এনসিসি ব্যাংক আজ দেশের অন্যতম আস্থাভাজন ও শক্তিশালী ব্যাংক হিসেবে স্টেকহোল্ডারদের কাছে সমাদৃত। এনসিসি অলওয়েজ” ও “এনসিসি আইকন” অ্যাপ, ই-চালান, ডি-টোল, কিউআরভিত্তিক লেনদেন, মেট্রোরেল রিচার্জ সুবিধাসহ বিভিন্ন উদ্ভাবনী ডিজিটাল সেবা চালুর মাধ্যমে এনসিসি ব্যাংক একটি আধুনিক ও ক্যাশলেস অর্থনীতি বিনির্মাণে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। স্ট্র্যাটেজি, উদ্ভাবন এবং গ্রাহককেন্দ্রিক সেবার মাধ্যমে স্টেকহোল্ডারদের আস্থা আরও সুদৃঢ় করতে এনসিসি ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ বলেও তিনি উল্লেখ করেন।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)