Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

এপেক্স স্পিনিংয়ের পূর্ণাঙ্গ উৎপাদন কার্যক্রম পুনরায় চালুর সিদ্ধান্ত

প্রকাশিত হয়েছে: জুন ২৮, ২০২৬ , ১:৩১ অপরাহ্ণ | আপডেট: জুন ২৮, ২০২৬, ১:৩১ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস লিমিটেড শ্রমিক অসন্তোষের অবসান ঘটিয়ে কারখানার পূর্ণাঙ্গ উৎপাদন কার্যক্রম পুনরায় চালুর সিদ্ধান্ত নিয়েছে।কোম্পানিটি ২৭ জুন ২০২৬ থেকে কারখানার স্বাভাবিক ও পূর্ণাঙ্গ উৎপাদন কার্যক্রম পুনরায় শুরু করবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, ২৩ জুন প্রকাশিত এক ঘোষণায় শ্রমিক অসন্তোষের কারণে সাময়িকভাবে উৎপাদন কার্যক্রম স্থগিত রাখার কথা জানিয়েছিল কোম্পানিটি।

পরবর্তীতে সংশ্লিষ্ট সব অংশীজনের সঙ্গে গঠনমূলক আলোচনার মাধ্যমে উদ্ভূত সমস্যার সমাধান হয়েছে। বর্তমানে কারখানায় স্বাভাবিক ও অনুকূল কর্মপরিবেশ ফিরে এসেছে বলে জানিয়েছে এপেক্স স্পিনিং।

এ প্রেক্ষাপটে পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ আগামী ২৭ জুন থেকে কারখানার পূর্ণাঙ্গ উৎপাদন কার্যক্রম পুনরায় চালুর সিদ্ধান্ত নিয়েছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)