ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রতিক্রিয়ার মধ্য দিয়ে সোমবার, ২৯ জুন লেনদেন শেষ হয়েছে। বেড়েছে ১৭৮ টি কোম্পানির শেয়ারের দর। তবে গতদিনের তুলনায় সামান্য কমেছে টাকার অংকে লেনদেনের পরিমাণ।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ২ দশমিক ৭৭ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৭২২ পয়েন্টে। এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ০ দশমিক ২২ পয়েন্ট কমে ১ হাজার ১৫৬ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৩ দশমিক ৮৯ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৬৬ পয়েন্টে অবস্থান করছে।
সোমবার ডিএসইতে ১ হাজার ৩৫১ কোটি ৫১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ১ হাজার ৩৭১ কোটি ০৩ লাখ টাকা।
সোমবার ডিএসইতে মোট ৩৯৯ টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৭৮ টি কোম্পানির, বিপরীতে ১৫৮ টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৬৩ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)