Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

ইউনাইটেড ফাইন্যান্সের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে: জুন ২৯, ২০২৬ , ৫:২২ অপরাহ্ণ | আপডেট: জুন ২৯, ২০২৬, ৫:৪০ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

ইউনাইটেড ফাইন্যান্স পিএলসির ৩৭তম বার্ষিক সাধারণ সভা ২৯ জুন, সোমবার হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান নাজমুল হাসান।

এছাড়া উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবুল আহসান, ভারপ্রাপ্ত কোম্পানি সেক্রেটারি লাবিবা মাহজাবিন, বোর্ড সদস্য, শেয়ারহোল্ডার ও কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সভায় কোম্পানির সার্বিক কার্যক্রম, নিরীক্ষিত আর্থিক বিবরণী এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। বোর্ড অব ডিরেক্টরসের সুপারিশক্রমে ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেন শেয়ারহোল্ডাররা।

কোম্পানির প্রতি শেয়ারহোল্ডারদের অব্যাহত আস্থা, সমর্থন এবং সক্রিয় অংশগ্রহণের জন্য ইউনাইটেড ফাইন্যান্স পিএলসি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে। একইসঙ্গে প্রতিষ্ঠানটি সুশাসন, টেকসই প্রবৃদ্ধি এবং সব স্টেকহোল্ডারের জন্য দীর্ঘমেয়াদি মূল্য সৃষ্টির অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)