Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

ব্যাংক এশিয়ার ঋণমান প্রকাশ

প্রকাশিত হয়েছে: জুন ৩০, ২০২৬ , ৮:২২ অপরাহ্ণ | আপডেট: জুন ৩০, ২০২৬, ৮:২৩ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

ব্যাংক এশিয়া পিএলসি সর্বশেষ ঋণমান (ক্রেডিট রেটিং) প্রকাশ করেছে। দেশের অন্যতম শীর্ষ ক্রেডিট রেটিং প্রতিষ্ঠান ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (ক্রিসল) ব্যাংকটির ঋণমান নির্ধারণ করেছে।

কোম্পানি সূত্রে জানা গেছে, গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং সংশ্লিষ্ট অন্যান্য তথ্যের ভিত্তিতে এ রেটিং প্রদান করা হয়েছে। স্বল্পমেয়াদে ব্যাংক এশিয়ার ঋণমান এসটি-ওয়ান নির্ধারণ করা হয়েছে। এ রেটিং ব্যাংকটির পর্যাপ্ত তারল্য এবং স্বল্পমেয়াদি দায় পরিশোধে শক্তিশালী সক্ষমতার প্রতিফলন।

অন্যদিকে দীর্ঘমেয়াদে ব্যাংকটির ঋণমান এএ প্লাস নির্ধারণ করা হয়েছে। এ রেটিং ব্যাংকটির উচ্চমানের ঋণযোগ্যতা, শক্তিশালী আর্থিক সক্ষমতা এবং সাউন্ড ক্রেডিট প্রোফাইল নির্দেশ করে। এ ক্ষেত্রে ঝুঁকির মাত্রা মাঝারি হিসেবে বিবেচিত হয়েছে। আগামী ২৯ জুন, ২০২৬ পর্যন্ত এ ঋণমান কার্যকর থাকবে।

উল্লেখ্য, ব্যাংক এশিয়া পিএলসি ২০০৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। বর্তমানে ব্যাংকটির পরিশোধিত মূলধন ১ হাজার ৩৯১ কোটি ৫০ লাখ টাকা। মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের হাতে রয়েছে ৫০ দশমিক ৭০ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৩৮ দশমিক ৭০ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ১০ দশমিক ৬০ শতাংশ শেয়ার।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)