Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

বে লিজিং লভ্যাংশ দেবে না

প্রকাশিত হয়েছে: জুন ১, ২০২৬ , ১:২৬ অপরাহ্ণ | আপডেট: জুলাই ১, ২০২৬, ১:৫৮ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেবে না। মঙ্গলবার, ৩০ জুন অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর লভ্যাংশের এই সিদ্ধান্ত নেয়া হয়।

কোম্পানি সূত্রে জানা গেছে, কোম্পানিটির শেয়ারপ্রতি ৬ টাকা ৮৭ পয়সা লোকসান হয়েছে এবং আগের বছর ৩১ টাকা ১৬ পয়সা লোকসান হয়েছিল। গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ দায় ছিল ১৯ টাকা ৬৫ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৭ সেপ্টেম্বর, সকাল ১১টায় এবং ১০ আগস্ট রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)