শ্রমিক অসন্তোষের কারণে কয়েক দিন উৎপাদন বন্ধ থাকলেও বর্তমানে কারখানায় বিরতিহীন নয়, বরং ধাপে ধাপে (ইন্টারমিটেন্ট) উৎপাদন কার্যক্রম পুনরায় শুরু করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) গত ২২ জুনের এক প্রশ্নের জবাবে কোম্পানিটি এই তথ্য জানায়।
কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, প্রতিষ্ঠালগ্ন থেকে ফু–ওয়াং ফুডস একটি খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পপ্রতিষ্ঠান হিসেবে কাজ করে আসছে। কেক, ব্রেড, বিস্কুট, টোস্ট, স্ন্যাকস ও ইনস্ট্যান্ট নুডলসসহ বিভিন্ন ধরনের কনফেকশনারি পণ্য উৎপাদনে প্রতিষ্ঠানটি দেশের অন্যতম শীর্ষ প্রস্তুতকারক।
এ ছাড়া ফু–ওয়াং ফুডসের একটি পৃথক বিভাগ রয়েছে, যেখানে নানা ধরনের চকলেট, চকলেট-কোটেড পণ্য ও ওয়েফার বার উৎপাদন করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠানটির আরেকটি শাখা পানীয় শিল্পে যুক্ত, যেখানে বোতলজাত পানীয় জল ও কার্বনেটেড ড্রিংকস উৎপাদন করা হয়।
ব্যাখ্যায় আরও জানানো হয়, সম্প্রতি কারখানায় শ্রমিকদের অসন্তোষের কারণে কয়েক দিনের জন্য উৎপাদন কার্যক্রম ব্যাহত হয়েছিল। তবে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় বর্তমানে আবার সীমিত পরিসরে উৎপাদন চালু রাখা হচ্ছে।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)