দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের মিশ্র প্রতিক্রিয়ার মধ্য দিয়ে মঙ্গলবার, ৭ জুলাই লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৮০ শেয়ারের দর কমেছে। গত কার্যদিবসে তুলনায় কমেছে টাকার অংকে লেনদেনের পরিমান।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১৮ দশমিক ২৮ পয়েন্ট কমছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৭৮১ পয়েন্টে। এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১ দশমিক ৮৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৮৪ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১০ দশমিক ৬৮ পয়েন্ট কমে ২ হাজার ১৮১ পয়েন্টে অবস্থান করছে।
মঙ্গলবার ডিএসইতে ১ হাজার ৩৮৮ কোটি ০৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ১ হাজার ৪১৬ কোটি ৫৭ লাখ টাকা।
মঙ্গলবার ডিএসইতে মোট ৩৯০টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৬০টি কোম্পানির, বিপরীতে ১৮০টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৫০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)