আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ সংক্রান্ত তথ্য জানিয়েছে। আলোচ্য বছরের জন্য কোম্পানিটি বিনিয়োগকারীদের কোন লভ্যাংশ দেবে না। মঙ্গলবার, ৭ জুলাই অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর লভ্যাংশ সংক্রান্ত এ সিদ্ধান্ত নেওয়া হয়।
ডিএসই সূত্রে জানা গেছে, সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ২২ পয়সা এবং আগের বছর একই সময়ে শেয়ারপ্রতি ১ টাকা ৪২পয়সা লোকসান হয়েছিল। কোম্পানিটির শেয়ারপ্রতি নিট দায় ছিল ২২ টাকা।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২১ সেপ্টেম্বর এবং আগামী ২৮ জুলাই রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)