Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

মেঘনা পেট ও উসমানিয়া গ্লাসের লেনদেন স্থগিত

প্রকাশিত হয়েছে: জুলাই ৯, ২০২৬ , ১২:৫৪ অপরাহ্ণ | আপডেট: জুলাই ৯, ২০২৬, ১২:৫৪ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

মেঘনা পেট ও উসমানিয়া গ্লাস শীট ফ্যাক্টরীর শেয়ারের দাম ও লেনদেন অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় এর শেয়ার লেনদেন সাময়িকভাবে স্থগিত করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)।

ডিএসই সূত্রে জানা গেছে, কোনো মূল্য সংবেদনশীল তথ্য (পিএসআই) বা ব্যবসায়িক অগ্রগতির ঘোষণা ছাড়াই সম্প্রতি সময়ে কোম্পানি ২টির শেয়ারের দাম ও লেনদেনে অস্বাভাবিক ওঠানামা লক্ষ্য করা যায়।

এ পরিস্থিতিতে বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা এবং বাজারে স্বচ্ছতা বজায় রাখতে বৃহস্পতিবার, ৯ জুলাই সকালে কোম্পানি ২টির শেয়ার লেনদেন সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নেয় দেশের দুই স্টক এক্সচেঞ্জ।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)