Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

আমরা টেকনোলজিসের লভ্যাংশ ঘোষণা

প্রকাশিত হয়েছে: জুলাই ১৩, ২০২৬ , ১২:৪৬ অপরাহ্ণ | আপডেট: জুলাই ১৩, ২০২৬, ১২:৪৬ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

আমরা টেকনোলজিস লিমিটেড গত ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ০.২৫  শতাংশ নগদ লভ্যাংশ দেবে। রোববার, ১২ জুলাই অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।

কোম্পানি সূত্রে জানা গেছে, কোম্পানিটির শেয়ারপ্রতি ৩ টাকা ১৭ পয়সা লোকসান হয়েছে এবং আগের বছর ১২ পয়সা লোকসান হয়েছিল। গত ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৮ টাকা ৪৬ পয়সা।

হাইকোর্টের অনুমতি সাপেক্ষে কোম্পানিটি বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ, ভেন্যু ও রেকর্ড তারিখ নির্ধারণ করবে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)