Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

রূপালী ব্যাংকের ৬৮০ কোটি টাকার শেয়ার ইস্যুতে বিএসইসির অনুমোদন

প্রকাশিত হয়েছে: জুলাই ১৩, ২০২৬ , ৯:৩৩ অপরাহ্ণ | আপডেট: জুলাই ১৩, ২০২৬, ৯:৩৩ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

রূপালী ব্যাংক পিএলসির মূলধন শক্তিশালী করতে প্রায় ৬৮০ কোটি টাকার নতুন সাধারণ শেয়ার ইস্যুর প্রস্তাবে অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

সোমবার, ১৩ জুলাই ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, গত বছরের ৩০ জুন ডিএসইর মাধ্যমে নতুন শেয়ার ইস্যুর পরিকল্পনার কথা জানায় রূপালী ব্যাংক। পরে প্রয়োজনীয় অনুমোদনের জন্য বিএসইসিতে আবেদন করা হলে রোববার, ১২ জুলাই কমিশন আনুষ্ঠানিকভাবে এ শেয়ার ইস্যুর অনুমোদন দেয়।

বিএসইসির অনুমোদন অনুযায়ী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অনুকূলে, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিবের প্রতিনিধিত্বে জিওবি ইক্যুইটির বিপরীতে মোট ৪৫ কোটি ৩৩ লাখ ৩০ হাজার ২৫৩টি সাধারণ শেয়ার ইস্যু করবে রূপালী ব্যাংক।

প্রতিটি শেয়ারের ইস্যু মূল্য নির্ধারণ করা হয়েছে ১৫ টাকা, যার মধ্যে ১০ টাকা অভিহিত মূল্য এবং ৫ টাকা প্রিমিয়াম অন্তর্ভুক্ত রয়েছে।

এই শেয়ার ইস্যুর মাধ্যমে ব্যাংকটি ৬৭৯ কোটি ৯৯ লাখ ৫৩ হাজার ৮০০ টাকা মূলধন সংগ্রহ করবে। নতুন মূলধন সংযোজনের ফলে রূপালী ব্যাংকের পরিশোধিত মূলধন আরও শক্তিশালী হবে এবং ব্যাংকের মূলধনভিত্তি সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)