Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

এনভয় টেক্সটাইল উৎপাদন ক্ষমতা বাড়াবে

প্রকাশিত হয়েছে: জুলাই ১৫, ২০২৬ , ৩:২৮ অপরাহ্ণ | আপডেট: জুলাই ১৫, ২০২৬, ৩:২৮ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

এনভয় টেক্সটাইলস লিমিটেড উৎপাদন ক্ষমতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। রোববার, ১৪ জুলাই অনুষ্ঠিত কোম্পানি পরিচালনা পর্ষদের ২৫৪তম বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

কোম্পানি সূত্রে জানা গেছে, এনভয় টেক্সটাইলস তার ডেনিম কাপড়ের বার্ষিক উৎপাদনক্ষমতা ৫ কোটি ২০ লাখ গজ থেকে বাড়িয়ে ৬ কোটি গজে উন্নীত করা হবে। বার্ষিক উৎপাদনক্ষমতা বাড়ানো হবে ৮০ লাখ গজ।

বর্তমানে বাণিজ্যিক উৎপাদনে থাকা কারখানার মেশিনারিজ ও অন্যান্য উৎপাদনসুবিধার উন্নয়ন ও অটোমেশন ব্যবস্থা চালুর মাধ্যমে বাড়তি উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন করা হবে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)