Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

ইসলামিক ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

প্রকাশিত হয়েছে: জুলাই ১৫, ২০২৬ , ৩:৩৬ অপরাহ্ণ | আপডেট: জুলাই ১৫, ২০২৬, ৩:৩৬ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট পিএলসি গত ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৬-জুন’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। মঙ্গলবার, ১৪ জুলাই অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে প্রতিবেদন পর্যালোচনার পর তা প্রকাশ করা হয়।

কোম্পানি সূত্রে জানা গেছে, কোম্পানিটির শেয়ারপ্রতি ৮৭ পয়সা আয় হয়েছে এবং গত বছর একই সময়ে ৪৫ পয়সা লোকসান হয়েছিল। আলোচিত হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি’২৬-জুন’২৬) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ০৬ পয়সা এবং গত বছরের একই সময়ে লোকসান হয়েছিল ছিল ১ টাকা ০৭ পয়সা। গত ৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য ছিল ২ টাকা ৩৩ পয়সা।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)