Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

ডিএসইর লেনদেন কমেছে বুধবার

প্রকাশিত হয়েছে: জুলাই ১৫, ২০২৬ , ৪:৪২ অপরাহ্ণ | আপডেট: জুলাই ১৫, ২০২৬, ৪:৪২ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানের মধ্য দিয়ে বুধবার, ১৫ জুলাই লেনদেন শেষ হয়েছে। তবে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ২১৮ শেয়ারের দর কমেছে। সেই সাথে গত কার্যদিবসের তুলনায় কমেছে টাকার অংকে লেনদেনের পরিমান।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে জানা গেছে, এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১৫ দশমিক ০৩ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৯২৬ পয়েন্টে। এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ০১ দশমিক ৯০ পয়েন্ট বেড়ে ১ হাজার ২০৮ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১৫ দশমিক ৮০ পয়েন্ট বেড়ে ২ হাজার ২৪২ পয়েন্টে অবস্থান করছে।

বুধবার ডিএসইতে ১ হাজার ৫১৫ কোটি ৯১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ১ হাজার ৬৫১ কোটি ২৯ লাখ টাকা।

বুধবার ডিএসইতে মোট ৪০০ টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৩১ টি কোম্পানির, বিপরীতে ২১৮ টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৫১ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)