Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

কপারটেক ইন্ডাস্ট্রিজের ক্রেডিট রেটিং সম্পন্ন

প্রকাশিত হয়েছে: জুলাই ১৫, ২০২৬ , ৪:৪৬ অপরাহ্ণ | আপডেট: জুলাই ১৫, ২০২৬, ৪:৪৬ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

কপারটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে। কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে আর্গাস ক্রেডিট রেটিং সার্ভিসেস লিমিটেড (সিআরএসএল)। কোম্পানিটির দীর্ঘমেয়াদী ‘এ-’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-৩’ রেটিং হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, কোম্পানিটির ৩০ জুন, ২০২৫ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও ৩০ মার্চ, ২০২৬ পর্যন্ত সমাপ্ত অনিরীক্ষিত আর্থিক বিবরণী এবং রেটিং প্রদানের তারিখ পর্যন্ত অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত এবং গুণগত তথ্যের উপর ভিত্তি করে এই রেটিং নির্ণয় করা হয়েছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)