Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লভ্যাংশ দেবে না

প্রকাশিত হয়েছে: জুলাই ১৫, ২০২৬ , ৪:৫০ অপরাহ্ণ | আপডেট: জুলাই ১৫, ২০২৬, ৪:৫০ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি সূত্রে জানা গেছে, লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। এজিএমে অংশগ্রহণের যোগ্যতা নির্ধারণের জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৬ আগস্ট।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)