পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি সাউথইস্ট ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের বোর্ড সভার তারিখ ঘোষণা করা হয়েছে। ব্যাংকটির সভা আগামী ২১ জুলাই অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, ব্যাংকটির বোর্ড সভা ওই দিন বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০২৬ পর্যন্ত সময়ের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর তা প্রকাশ করা হবে।