Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

তিন কোম্পানির সভার তারিখ ঘোষণা

প্রকাশিত হয়েছে: জুলাই ২১, ২০২৬ , ১২:৩৪ অপরাহ্ণ | আপডেট: জুলাই ২১, ২০২৬, ১২:৩৪ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানি সভার তারিখ ঘোষণা করেছে। সভায় ৩০ জুন, ২০২৬ পর্যন্ত কোম্পানিগুলো দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে প্রকাশ করবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সিটি ব্যাংক পিএলসি: পরিচালনা পর্ষদের বোর্ড সভা আগামী ২৬ জুলাই অনুষ্ঠিত হবে। সভা ওই দিন বেলা ৩টায় অনুষ্ঠিত হবে।

আরএকে সিরামিক লিমিটেড: পরিচালনা পর্ষদের বোর্ড সভা আগামী ২৬ জুলাই অনুষ্ঠিত হবে। সভা ওই দিন বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে।

সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসি: পরিচালনা পর্ষদের বোর্ড সভা আগামী ২৩ জুলাই অনুষ্ঠিত হবে। সভা ওই দিন বেলা ৩টায় অনুষ্ঠিত হবে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)