Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

সাউথইস্ট ব্যাংকের আয় বেড়েছে

প্রকাশিত হয়েছে: জুলাই ২১, ২০২৬ , ৮:১৫ অপরাহ্ণ | আপডেট: জুলাই ২১, ২০২৬, ৮:১৫ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

সাউথইস্ট ব্যাংক পিএলসি গত ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৬-জুন’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। মঙ্গলবার, ২১ জুলাই অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর তা প্রকাশ করা হয়।

কোম্পানি সূত্রে জানা গেছে, সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ারপ্রতি আয় (EPS) হয়েছে ৬৫ পয়সা এবং গত বছর একই সময়ে ৫৯ পয়সা আয় হয়েছিল।আলোচিত হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি’২৬-জুন’২৬) কোম্পানিটির সমন্বিত আয় হয়েছে ১ টাকা ৬৪ পয়সা। গত বছরের একই সময়ে সমন্বিত আয় ছিল ১ টাকা।

দুই প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো ছিল ৩৯ টাকা ৩৯ পয়সা এবং যা গত বছরের একই সময়ে ২ টাকা ৩৯ পয়সা ছিল। গত ৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদ মূল্য ছিল ২৭ টাকা ১৬ পয়সা।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)