Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

সাউথইস্ট ব্যাংক দ্বিতীয় প্রান্তিকে মুনাফায়

প্রকাশিত হয়েছে: জুলাই ২২, ২০২৬ , ৭:১৫ অপরাহ্ণ | আপডেট: জুলাই ২২, ২০২৬, ৭:১৫ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

সাউথইস্ট ব্যাংক পিএলসি ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৬-জুন’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। গত বছরের একই সময়ের তুলনায় আলোচ্য প্রান্তিকে ব্যাংকটির শেয়ার প্রতি আয় বেড়েছে ১০ শতাংশ। মঙ্গলবার, ২১ জুলাই অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর তা প্রকাশ করা হয়।

সূত্র মতে, চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি আয় হয়েছে (ইপিএস) ৬৫ পয়সা এবং গত বছর একই সময়ে আয় ছিল ৫৯ পয়সা।

সূত্র মতে, হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি’২৬-জুন’২৬) ব্যাংকটির শেয়ারপ্রতি আয় হয়েছে (ইাপএস) ১টাকা ৬৪ পয়সা এবং গত বছরের একই সময়ে আয় ছিলো ১ টাকা।

ব্যাংকটির শেয়ারপ্রতি নগদ অর্থের প্রবাহ ছিল ৩৯ টাকা ৩৯ পয়সা এবং যা আগের বছরের একই সময়ে ২ টাকা ৩৯ পয়সা ছিল। এছাড়া, গত ৩০ জুন ২০২৬ তারিখে সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৭ টাকা ১৬ পয়সা।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)