Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

পাঁচ কোম্পানির সভার তারিখ ঘোষণা

প্রকাশিত হয়েছে: জুলাই ২৬, ২০২৬ , ১:৩৫ অপরাহ্ণ | আপডেট: জুলাই ২৬, ২০২৬, ১:৩৫ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

পুঁজিবাজারে তালিকাভুক্ত ৫ কোম্পানি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে জানা গেছে, সভায় ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।

এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেড: কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২৯ জুলাই বেলা ৩টায় অনুষ্ঠিত হবে।

ইসলামী ব্যাংক পিএলসি: কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২৯ জুলাই বেলা সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে।

ডেল্টা ব্র্যাক হাউজিং পিএলসি: কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২৯ জুলাই বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে।

পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেড: কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২৮ জুলাই বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে।

সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড: কোম্পানিটির পর্ষদ সভা আগামী ৩০ জুলাই দুপুর ২টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)