Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

বারো কোম্পানির দ্বিতীয় প্রান্তিকের প্রতিবেদন প্রকাশ

প্রকাশিত হয়েছে: জুলাই ২৯, ২০২৬ , ১০:১৭ অপরাহ্ণ | আপডেট: জুলাই ২৯, ২০২৬, ১০:১৯ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

পুঁজিবাজারে তালিকাভুক্ত ১২ কোম্পানি গত ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৬-জুন’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। বুধবার, ২৯ জুলাই অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে প্রতিবেদন পর্যালোচনার পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে তথ্য জানা গেছে।

নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্স: কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (EPS) হয়েছে ৩০ পয়সা এবং গত বছর একই সময়ে ৩৩ পয়সা আয় হয়েছিল। আলোচিত হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি’২৬-জুন’২৬) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ৮৯ পয়সা এবং গত বছরের একই সময়ে আয় ছিল ৯৮ পয়সা।

দুই প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো ছিল মাইনাস ১ টাকা ৮ পয়সা এবং যা গত বছরের একই সময়ে ৪৯ পয়সা ছিল। কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য ছিল ২৬  টাকা ৩৭ পয়সা।

ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স পিএলসি: কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (EPS) হয়েছে ১৯ পয়সা এবং গত বছরও একই সময়ে ১৯ পয়সা আয় হয়েছিল।আলোচিত হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি’২৬-জুন’২৬) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ৪৩ পয়সা এবং গত বছরের একই সময়ে আয় ছিল ৪১ পয়সা।

দুই প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো ছিল ১৪ টাকা ৯৪ পয়সা এবং যা গত বছরের একই সময়ে ৫ টাকা ৮৮ পয়সা ছিল। কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৭ টাকা ৪৯ পয়সা।

এবি ব্যাংক পিএলসি: সমন্বিতভাবে ব্যাংকটি শেয়ারপ্রতি ১২ টাকা ৪১ পয়সা লোকসান দিয়েছে এবং গত বছর একই সময়ে ১৬ টাকা ৭৮ পয়সা লোকসান হয়েছিল। আলোচিত হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি’২৬-জুন’২৬) কোম্পানিটির সমন্বিতভাবে শেয়ারপ্রতি ২১ টাকা ৬২ পয়সা লোকসান হয়েছে এবং গত বছরের একই সময়ে সমন্বিত লোকসান ছিল ১৯ টাকা ৬৩ পয়সা।

দুই প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো ছিল মাইনাস ৩  টাকা ৮৪ পয়সা এবং যা গত বছরের একই সময়ে ৩ টাকা ৯৯ পয়সা ছিল।কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট দায় ছিল ৫৭ টাকা ৮৫ পয়সা।

ফেডারেল ইন্স্যুরেন্স কোঃ লিঃ কোম্পানির শেয়ারপ্রতি আয় (EPS) হয়েছে ৫৫ পয়সা এবং গত বছর একই সময়ে ২৯ পয়সা আয় হয়েছিল। আলোচিত হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি’২৬-জুন’২৬) কোম্পানিটির আয় হয়েছে ১ টাকা ১ পয়সা এবং গত বছরের একই সময়ে আয় ছিল ৭২ পয়সা।

দুই প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো ছিল ৮২ পয়সা এবং যা গত বছরের একই সময়ে ৩৭ পয়সা ছিল। কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদ মূল্য ছিল ১৪ টাকা ৫ পয়সা।

লাফার্জহোলসিম বাংলাদেশ পিএলসি: কোম্পানিটির শেয়ারপ্রতি ৯০ পয়সা আয় হয়েছে এবং গত বছর একই সময়ে ৮৩ পয়সা আয় হয়েছিল।হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি’২৬-জুন’২৬) প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি ১ টাকা ৮৭ পয়সা আয় হয়েছে এবং গত বছরের একই সময়ে ২ টাকা ৩ পয়সা আয় হয়েছিল।

কোম্পানিটির শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো ছিল মাইনাস ২ টাকা ৫৯ পয়সা এবং যা আগের বছরের একই সময়ে ১ টাকা ৬৪ পয়সা ছিল। কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৫ টাকা ৯৮ পয়সা।

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি: সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ারপ্রতি ৬ টাকা ৩৯ পয়সা লোকসান হয়েছে এবং গত বছর একই সময়ে ২৪ পয়সা আয় হয়েছিল। আলোচিত হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি’২৬-জুন’২৬) ব্যাংকটির সমন্বিতভাবে ৮ টাকা ১৮ পয়সা লোকসান হয়েছে এবং গত বছরের একই সময়ে সমন্বিত আয় ছিল ৪২ পয়সা।

ব্যাংকটির শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো ছিল ৯ টাকা ৬৬ পয়সা এবং যা গত বছরের একই সময়ে ১৭ টাকা ৬৮ পয়সা ছিল। ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদ মূল্য ছিল ৩৬ টাকা ৩ পয়সা।

সিকদার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড: কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (EPS) হয়েছে ১৯ পয়সা এবং গত বছর একই সময়ে ১৪ পয়সা আয় হয়েছিল।আলোচিত হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি’২৬-জুন’২৬) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ১ টাকা ৫ পয়সা এবং গত বছরের একই সময়ে আয় ছিল ৩৫ পয়সা।

দুই প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো ছিল ১২ পয়সা এবং যা গত বছরের একই সময়ে ৩৪ পয়সা ছিল। কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৪ টাকা ৮৭ পয়সা।

বাংলাদেশ ফাইন্যান্স পিএলসি: কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (EPS) হয়েছে ১২ পয়সা এবং গত বছর একই সময়ে ৭ পয়সা আয় হয়েছিল।আলোচিত হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি’২৬-জুন’২৬) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ২৩ পয়সা এবং গত বছরের একই সময়ে আয় ছিল ১২ পয়সা।

দুই প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো ছিল ২২ পয়সা এবং যা গত বছরের একই সময়ে মাইনাস ১৬ পয়সা ছিল। কোম্পানিটির শেয়ারপ্রতি নিট দায় ছিল ২৮ টাকা ৮৪ পয়সা।

এনআরবিসি ব্যাংক পিএলসি: সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ারপ্রতি আয় (EPS) হয়েছে ৪৭ পয়সা এবং গত বছর একই সময়ে ০.০০৩ পয়সা আয় হয়েছিল। কোম্পানিটির সমন্বিত আয় হয়েছে ৬০ পয়সা এবং গত বছরের একই সময়ে সমন্বিত আয় ছিল ০.০৮ পয়সা।

দুই প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো ছিল ১৮ টাকা ৬ পয়সা এবং যা গত বছরের একই সময়ে ১৮ টাকা ৩৪ পয়সা ছিল। কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদ মূল্য ছিল ১৭ টাকা ৪৬ পয়সা।

আইএফআইসি ব্যাংক পিএলসি: সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ারপ্রতি ৪ টাকা ২০ পয়সা লোকসান হয়েছে এবং গত বছর একই সময়ে ৩ টাকা ২৭ পয়সা লোকসান হয়েছিল। আলোচিত হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি’২৬-জুন’২৬) কোম্পানিটির সমন্বিতভাবে শেয়ারপ্রতি ৮ টাকা ৬৮ পয়সা লোকসান হয়েছে এবং গত বছরের একই সময়ে সমন্বিত লোকসান ছিল ৫ টাকা ৮৭ পয়সা।

দুই প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো ছিল মাইনাস ৪  টাকা ২৯ পয়সা এবং যা গত বছরের একই সময়ে মাইনাস ৫ টাকা ২ পয়সা ছিল। কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট দায় ছিল ৩ টাকা ৬৯ পয়সা।

এসবিএসি ব্যাংক পিএলসি: সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ারপ্রতি আয় (EPS) হয়েছে ৩ পয়সা এবং গত বছর একই সময়ে ১ পয়সা আয় হয়েছিল।আলোচিত হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি’২৬-জুন’২৬) কোম্পানিটির সমন্বিত আয় হয়েছে ১৭ পয়সা এবং গত বছরের একই সময়ে সমন্বিত আয় ছিল ১৪ পয়সা।

দুই প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো ছিল ৪ টাকা ৫০ পয়সা এবং যা গত বছরের একই সময়ে ২ টাকা ৭৬ পয়সা ছিল। কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদ মূল্য ছিল ১৩ টাকা ৭১ পয়সা।

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি): সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ারপ্রতি আয় (EPS) হয়েছে ১৭ পয়সা এবং গত বছর একই সময়ে ২৯ পয়সা আয় হয়েছিল। আলোচিত হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি’২৬-জুন’২৬) কোম্পানিটির সমন্বিত আয় হয়েছে ৯৯ পয়সা এবং গত বছরের একই সময়ে সমন্বিত আয় ছিল ১ টাকা ৭ পয়সা।

দুই প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো ছিল ৫৪ টাকা ৭৭ পয়সা এবং যা গত বছরের একই সময়ে ৪ টাকা ৭২ পয়সা ছিল। কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদ মূল্য ছিল ২৮ টাকা ১৬ পয়সা।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)