সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ইমপ্রেস ক্যাপিটাল লিমিটেড পরিচালিত বে-মেয়াদি মিউচুয়াল ফান্ড (Open-end Mutual Fund) বিসিবি আইসিএল গ্রোথ ফান্ডের ইউনিটহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। সর্বশেষ বছরের জন্য ইউনিটহোল্ডাররা ১০ শতাংশ হারে নগদ লভ্যাংশ পাবেন। গত ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত হিসাববছরের বিপরীতে এই লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।
বুধবার, ২৯ জুলাই অনুষ্ঠিত বিসিবি আইসিএল গ্রোথ ফান্ডের ট্রাস্টি কমিটির বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর লভ্যাংশ সংক্রান্ত এ সিদ্ধান্ত নেয়া হয়।
সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে, গত ৩০ জুন, ২০২৬ তারিখে যেসব বিনিয়োগকারীর কাছে বিসিবি আইসিএল গ্রোথ ফান্ডের ইউনিট ছিল, তারা ঘোষিত লভ্যাংশ পাওয়ার জন্য যোগ্য হবেন।
আলোচিত সময়ে ফান্ডটির ইউনিট প্রতি ক্যাশফ্লো ছিল ১ টাকা ২৮ পয়সা। গত ৩০ জুন, ২০২৬ তারিখে বাজারমূল্যে ফান্ডটির ইউনিট প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১২ টাকা ৯১ পয়সা।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)