Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

প্রিমিয়ার লিজিংয়ের নো ডিভিডেন্ড ঘোষণা

প্রকাশিত হয়েছে: আগস্ট ২, ২০২৬ , ১২:৫৫ অপরাহ্ণ | আপডেট: আগস্ট ২, ২০২৬, ১২:৫৫ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত সিদ্ধান্ত করেছে। কোম্পানিটি শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেবে না। রোববার, ৩০ জুলাই অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর লভ্যাংশ সংক্রান্ত এ সিদ্ধান্ত নেয়া হয়।

কোম্পানি সূত্রে জানা গেছে, কোম্পানিটির শেয়ারপ্রতি ২১ টাকা ৯৮ পয়সা লোকসান হয়েছে এবং আগের বছর শেয়ারপ্রতি ২৭ টাকা ৫০ পয়সা লোকসান হয়েছিল। গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট দায় ছিল ৯৬ টাকা ৩৮ পয়সা।

আগামী ১৭ সেপ্টেম্বর বেলা ১১টায় হাইব্রিড পদ্ধতিতে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং ২৩ আগস্ট রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)