Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

ডিএসইর লেনদেন কমেছে বৃহস্পতিবার

প্রকাশিত হয়েছে: আগস্ট ৬, ২০২৬ , ৩:২৭ অপরাহ্ণ | আপডেট: আগস্ট ৬, ২০২৬, ৩:২৭ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে বৃহস্পতিবার, ৬ আগস্ট লেনদেন শেষে হয়েছে। একই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৬৩টি কোম্পানির শেয়ারদর কমেছে। অন্যদিকে টাকার অংকে লেনদেনের পরিমান ১ হাজার ১৪৭ কোটি টাকা ছাড়িয়েছে।


AdLink দ্বারা বিজ্ঞাপন ×

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে, ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৩৩ দশমিক ১৬ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৮৬০ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৫ দশমিক ২৭ পয়েন্ট কমে ১১৮০ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৯ দশমিক ৯০ পয়েন্ট কমে ২১৯১ পয়েন্টে দাঁড়িয়েছে।

বৃহস্পতিবার ডিএসইতে ১ হাজার ১৪৭ কোটি ৭৪ লাখ ১৪ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ১ হাজার ১১১ কোটি ৪৯ লাখ ২৯ হাজার টাকা।

বৃহস্পতিবার ডিএসইতে মোট ৩৯২টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৮৮টি কোম্পানির, বিপরীতে ২৬৩ কোম্পানির দর কমেছে। আর ৪১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)