Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

এসবিএসি ব্যাংকের কর্পোরেট পরিচালকের শেয়ার বিক্রির ঘোষণা

প্রকাশিত হয়েছে: আগস্ট ৬, ২০২৬ , ৯:০৫ অপরাহ্ণ | আপডেট: আগস্ট ৬, ২০২৬, ৯:০৫ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

এসবিএসি ব্যাংক পিএলসির এক কর্পোরেট পরিচালক শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। ব্যাংকটির কর্পোরেট পরিচালক ভিকার ইন্টারন্যাশনাল তাদের হাতে থাকা মোট ৩ কোটি ৪৮ লাখ ২১ হাজার ৫৬৩টি শেয়ারের মধ্যে ১ কোটি ৮০ লাখ শেয়ার বিক্রির সিদ্ধান্ত নিয়েছে।

ডিএসই সূত্রে জানা গেছে, আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে বর্তমান বাজারদরে এই শেয়ার বিক্রি করা হবে।

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির পরিচালক, উদ্যোক্তা ও কর্পোরেট পরিচালকদের শেয়ার ক্রয়-বিক্রয় সংক্রান্ত সিদ্ধান্ত ডিএসইর মাধ্যমে বিনিয়োগকারীদের জানানো হয়।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)